১০ অক্টোবর, স্তন ক্যান্সার সচেতনতা দিবস
১০ অক্টোবর, স্তন ক্যান্সার সচেতনতা দিবস
--- ডাঃ কামরুল ইসলাম মনা
স্তন ক্যান্সার একটা নিরব ঘাতক ব্যাধি
আজ ১০ অক্টোবর, স্তন ক্যান্সার সচেতনতা দিবস। স্তন ক্যান্সার একটা নিরব ঘাতক ব্যাধি। সঠিক সময়ে সনাক্ত হলে তার প্রতিকার সম্ভব। আমাদের দেশে ক্যান্সারে যত নারীর মৃত্যু হয়, তার অন্যতম কারণ স্তন ক্যান্সার। প্রতি ৬ মিনিটে একজন নারী এতে আক্রান্ত হয় এবং প্রতি ১১ মিনিটে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন নারী মারা যায়। পরিসংখ্যানটি খুবই ভয়াবহ। যেকোনো নারীই স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। তাই “জেগে উঠুন, জেনে নিন”। লাইফ স্টাইল পরিবর্তন করুন! স্তন ক্যান্সার মুক্ত জীবন যাপন করার প্রত্যয় নিন।
প্রতি বছর অক্টোবর মাস নারীদেরকে বিশেষ ভাবে স্মরণ করিয়ে দিয়ে যায়, "নিজেকে ভালোবাসুন! নিজের যত্ন নিন! নিজের শরীর নিয়ে ভাবুন। আসুন স্তন ক্যান্সার থেকে বাচতে প্রাকৃতিক জীবন যাপন করি।
সচেতনতা দিয়ে সূচনা হোক ক্যান্সার দিবসের! সময়ের আগেই চিনে ফেলুন এই মারণ রোগের উপসর্গগুলো
স্তন ক্যান্সারের লক্ষনসমূহ :
১.স্তনে চাকা বা পিন্ড
২. নিপল বা বোঁটা ভেতরে ঢুকে যাওয়া
৩.নিপল দিয়ে অস্বাভাবিক রস বা রক্তক্ষরণ হওয়া ৪.চামড়ার রং বা চেহারার পরিবর্তন
৫.বগলতলায় পিন্ড বা চাকা ইত্যাদি লক্ষণ দেখা দিলেই লজ্জা না করে অভিজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন!
আজ ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস। হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত দেশের সকল কার্যালয়ে স্ব স্ব এলাকার মানুষ কে সচেতন করতে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করার আহবান জানান অত্র সংস্থার চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা। চিকিৎসাশাস্ত্র বলছে, যেকোনো নারীই স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। তাই আসুন আমরা স্তন ক্যান্সার থেকে রক্ষা পেতে সচেতন হয়! স্তন ক্যান্সার মুক্ত জীবন যাপন করি। নিয়মিত প্রাণায়াম যোগ করুন! নীরোগ থাকুন। নিজের ডাক্তার নিজেই হয়ে উঠুন।
স্তন ক্যান্সার সম্পর্কে বিস্তারিত জানতে এবং চিকিৎসা নিতে ০১৭১২২৭৬৭৫৩
ধন্যবাদান্তে-
ডাঃ কামরুল ইসলাম মনা
সভাপতি
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা,
ভেড়ামারা, কুষ্টিয়া।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক
ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড
ভেড়ামারা, কুষ্টিয়া।

কোন মন্তব্য নেই: