ভেড়ামারাবাসী সাবধান! নতুন রুপে নতুন কৌশলে ফিটিংস পার্টি আবার সক্রিয়
ভেড়ামারাবাসী সাবধান! নতুন রুপে নতুন কৌশলে ফিটিংস পার্টি আবার সক্রিয়
ভেড়ামারায় নতুন রুপে নতুন কৌশলে আবার ফিটিংস পার্টি সক্রিয়! সাবধান ব্যবসায়ী এবং সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ। পূর্ব ফিটিংস পার্টির কবলে পড়ে ভেড়ামারার অনেক পরিবার/পুরুষ কে চরম মূল্য দিতে হয়েছিল। সেইসব ফিটিংস পার্টির বিরুদ্ধে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা সোচ্চার হওয়ায় এবং সিরিজ নিউজ করায় মাঝে তারা ঘাপটি মেরে ছিল। কিন্তু সেই চক্র আবার নতুন রুপে নতুন কৌশলে ফিটিংস পার্টি আবার ও সক্রিয় হয়ে বিভিন্ন জনকে তাদের ছলনার জালে আটকে তাদের সাথে ব্ল্যাকমেইলিং করার সংবাদ পাওয়া গেছে। ফলে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আবারও পূর্বের মত তাদের মুখোশ উন্মোচন করতে সোচ্চার। সাবধান ভেড়ামারাবাসী। এবিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান এর হস্তক্ষেপসহ নাগরিক সমাজের চোখ কান খোলা রাখার আহবান জানাচ্ছি।
আমাদের অনুসন্ধানী টিম তাদের বিরুদ্ধে সোচ্চার। আপনি ও সোচ্চার হলে তাদের কে ভেড়ামারা থেকে উৎখাত করা সম্ভব।

কোন মন্তব্য নেই: