Header Ads

Breaking News
recent

চাঁদগ্রাম গোরস্থান কমিটির বহুবিধ উন্নয়ন মূলক কাজ প্রশংসনীয়

চাঁদগ্রাম গোরস্থান কমিটির বহুবিধ উন্নয়ন মূলক কাজ প্রশংসনীয় 

চাঁদগ্রাম গোরস্থান কমিটির বহুবিধ উন্নয়ন মূলক কাজ প্রশংসনীয়

কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী চাঁদগ্রাম গোরস্থান

কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন এর ঐতিহ্যবাহী গোরস্থান হলো চাঁদগ্রাম গোরস্থান। গত কয়েকদিন আগে চাঁদগ্রাম গোরস্থান কমিটির নামে একটি গণ স্বাক্ষরিত আবেদন এর প্রেক্ষিতে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের অনুসন্ধানী টিম সরেজমিনে বিষয় টি প্রাথমিক ভাবে জরিপ চালায় এবং উক্ত বিষয় নিয়ে চাঁদগ্রাম গোরস্থান মসজিদ কমিটির সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গোরস্তানের সার্বিক দিক নিয়ে মতবিনিময় হয়। গোরস্তানের সার্বিক উন্নয়ন, অবকাঠামো,  আয় ব্যয়, নিয়েও আলোচনা করা হয়। স্বল্প সময়ের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা প্রশংসার দাবি রাখে। উল্লেখ গত ২৩-১০-২০ তারিখ থেকে ৩১-৮-২২ তারিখ পর্যন্ত কমিটির দেয়া তথ্য মোতাবেক মোট আয় দেখা যায় ৬০,৮৯,৩৪৪ টাকা এবং ব্যয় ৫১,৭১,৩২৮ টাকা। জমা আছে ৯,১৮,০১৬ টাকা।


সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন

চাঁদগ্রাম গোরস্থান কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, আমি দায়িত্ব পাবার পর বহুবিধ উন্নয়ন মূলক কাজ করেছি এবং উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। প্রতি সপ্তাহের হিসাব এর চার্ট মেরে দেওয়া হয়। গোরস্থান, মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা এবং মার্কেট এর উন্নয়ন দেখে কতিপয় হিংসুকরা উক্ত প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক চলমান কাজের গতিকে বাধা প্রাপ্ত করতে কে বা কাহারা সাংবাদিকদের মিথ্যা বানোয়াট ভুল তথ্য দিয়ে কমিটি উন্নয়ন মূলক কাজ কে বিতর্কিত করার অপচেষ্টা করেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যাদের মনে সন্দেহ থাকবে তারা আমার কাছে আসলে আমি সবসময় হিসাব দিতে প্রস্তুত। এটা ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে সেবার মানসিকতা নিয়ে আল্লাহর ওয়াস্তে কাজ করতে এসেছি। সমালোচনা না করে ভুলভ্রান্তি হলে ধরে দিন। আসুন আমরা সকলে মিলে ঐতিহ্যবাহী এই ধর্মীয় প্রতিষ্ঠান কে সুন্দর সুশৃঙ্খল ভাবে চালাতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। 


সরেজমিন ঘুরে দেখা যায় উক্ত কমিটির উন্নয়ন মূলক কাজ

নিম্নরূপ - 

১. গোরস্তানের মধ্যে সকল রাস্তা ঢালায় করাসহ সমস্ত গোরস্থান পরিচ্ছন্ন 

২.মসজিদের দ্বিতীয় তলায় টাইলস, প্লাস্টার, থাই গ্লাস জানালা গ্রীল লাগানো, রং করাসহ পানি নিষ্কাশনের ব্যবস্হা সংস্কার করেছে। 

৩. গোরস্থান সংলগ্ন মাদ্রাসার পরিত্যক্ত ভবন সংস্কার করে মাদ্রাসার কার্যক্রম নতুন ভাবে চালু করেছে 

৪.ঈদগাহ মাঠ এর আংশিক সলিং করাসহ সংস্কার করা দেখা যায়। 

৫. গোরস্থান মার্কেট - ৩ তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা সম্পন্ন করেছে। তাতে উপরে ১৪ টি দোকান ঘর নির্মাণ সম্পন্নসহ নিচের ঘরগুলো তৈরি করেছে।

৬. পূর্বের কমিটি হতে প্রাপ্ত টাকা ছিল ২,১৬,৮৮৬ 

স্বল্প সময়ের মধ্যে এত উন্নয়ন মূলক কাজ করার পরও জমা আছে ৯,১৮,০১৬ টাকা। 


অভিযোগ কারীরা সন্তোষ প্রকাশ করেছেন

উক্ত হিসাব পাওয়ায় অভিযোগ কারীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং গোরস্থান মসজিদ মাদ্রাসার উন্নয়ন এর জন্য দলমত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ব্যক্ত প্রকাশ করেছেন। 


চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের বাবু মেম্বার বলেন

এটা ব্যবসা কেন্দ্র নয়, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে আমাদের সবাই কে যেতে হবে। গোরস্তানের সার্বিক উন্নতি দেখে কে বা কাহারা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা অপপ্রচার করেছে। 


চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের রনি মেম্বার বলেন

এটা আমার ইউনিয়নই নয়, এই গোরস্থান ভেড়ামারার মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে গোরস্তানের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মাদ্রাসা সুপার মার্কেট হয়েছে। এইসব উন্নতি দেখে একশ্রেণীর মানুষের নীচু মানসিকতার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে কমিটি কে বিতর্কিত করার অপচেষ্টা করেছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কমিটির সদস্যবৃন্দ।


ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন

আমরা কেউ ভুলের উর্ধ্বে না। যে কাজ করে তারই সমালোচনা হবে এটাই স্বাভাবিক। আলোচনা সমালোচনার মাধ্যমে নিজেকে সুধরে নেয়া যায় তাই কমিটির সকলকে কারো সমালোচনায় কান না দিয়ে প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাকে অব্যহৃত রাখার আহবান জানান। তিনি আরো বলেন, 

রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে তাঁর প্রতিটি আমলের সমান নেকি পাবে।

                                     ____ (সহীহ মুসলিম-১৮৯৩)

তাই আসুন আমরা সকলেই ভালো কাজ করি, বেশি বেশি দান সদকা করি এবং পরকালের জন্য সঞ্চয়ী করি যার উছিলায় আল্লাহ তায়ালা আমাদের সকলকে মুক্তি দান করবেন। 

দুনিয়ার ধনসম্পদ, ক্ষমতা ক্ষণস্থায়ী তাই জীবন জীবিকার পাশাপাশি আমরা সকলে পরকালের জন্য সেবামূলক কার্যক্রম করে পরকালের জন্য একটু একটু সঞ্চয় করি। আল্লাহ আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দানের পাশাপাশি দ্বীনের কাজ বেশী বেশী করার তৌফিক দান করুন।। আমিন।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.