কুষ্টিয়া ভেড়ামারার নবাগত ওসির প্রতি দৃষ্টি আকর্ষণ
কুষ্টিয়া ভেড়ামারার নবাগত ওসির প্রতি দৃষ্টি আকর্ষণ
ভেড়ামারা থানার নবাগত ওসি গোলাম মোস্তফা
কুষ্টিয়ার ভেড়ামারা থানার নবাগত ওসি গোলাম মোস্তফা ভেড়ামারাবাসীর জন্য আজ ফেসবুকে জনগণের জ্ঞাতার্থে একটি সুন্দর পোস্ট করায় নিউজ ভেড়ামারার পক্ষ থেকে প্রথমেই আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার কথাগুলোর সাথে একমত পোষণের পাশাপাশি ভেড়ামারার বর্তমান কয়েকটি চিহ্নিত সমস্যা গুলোকে সংযুক্ত করে বিশেষ ভাবে আমলে নেয়ার জন্য আহবান/অনুরোধ জানাচ্ছি।
সংযুক্ত সমস্যা সমূহ -
১. মাদক সেবী এবং ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ
২. কিশোর গ্যাং এর প্রতি নজরদারি
৩. ফিটিংস পার্টি কে দমন
৪. ইভটিজিং প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ
৫. চোরের উৎপাত বন্ধে পদক্ষেপ
৬. পূজা ডুবানোর সময় পদ্মা নদীতে নৌকোতে উপচে পড়া ভিড় এবং আনন্দ হৈহল্লা হয়। বর্তমানে নদীতে প্রচুর জল সেদিকে লক্ষ রেখে পঞ্চগড়ের মত কোন অঘটন না ঘটে সেদিকে নজরদারি বাড়ানোর জন্য পরামর্শ রইল
৭. দালাল, চাঁদাবাজ,মাদক মুক্ত ভেড়ামারাসহ
৮. অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য কিছু করতে না পারলেও অন্তত তাদের অভাব অভিযোগ গুলো মন দিয়ে শোনা,,, যাতে করে সাধারণ মানুষের মনে পুলিশ ভীতি না থেকে পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনতা ভাই ভাই এমন একটা সম্পর্ক সৃষ্টি করবেন। যাতে করে বিদায়ী ওসি মজিবুর রহমান ভাইয়ের মত সবার মনের মনিকোঠায় অন্তরের ভালবাসার জায়গা সৃষ্টি করে নিতে পারেন এই মোর কামনা।
আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন। জয় হোক আপনার, জয় হোক বাংলাদেশ পুলিশের। সেই সাথে আপনার সেবায় শান্তিতে থাকুক ভেড়ামারাবাসী এটাই আমাদের প্রত্যাশা।

কোন মন্তব্য নেই: