শাহনাজ মাহমুদা ( জেবা ) কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত
শাহনাজ মাহমুদা ( জেবা ) কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত
শাহনাজ মাহমুদা ( জেবা ) ২০২২ সালে কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা। তিনি ক্ষেমিরদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। শিক্ষকতায় তাঁর কৃতিত্বের জুড়ি মেলা ভার! তিনি যে শুধু একজন দক্ষ শিক্ষক তা ই নয়, তিনি একজন দক্ষ প্রশিক্ষকও! তিনি ইংরেজি বিষয়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষক এবং ইংলিশ ইন এ্যাকশন এর টিএফ ছিলেন। তিনি একজন গুনী লেখকও বটে! যদিও তিনি ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলেন, কিন্তু বাংলা কবিতায় তাঁর লেখনী যে কোন পাঠককেই কাছে টানে। রবীন্দ্রানুরাগী এই লেখকের কবিতা পাঠকের হৃদয়কে পরবর্তী কবিতার জন্য ব্যকুল করে। আশাকরি তিনি বিভাগ এবং জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ হবেন।
শাহনাজ মাহমুদা ( জেবা ) কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ায় নিউজ ভেড়ামারার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

কোন মন্তব্য নেই: