Header Ads

Breaking News
recent

যে কাজ মেডিকেল সায়েন্স দ্বারা হয়না তা প্রাণায়াম যোগ দ্বারা হয়

যে কাজ মেডিকেল সায়েন্স দ্বারা হয়না তা প্রাণায়াম যোগ দ্বারা হয়


                                  -- ডাঃ কামরুল ইসলাম মনা 

যে কাজ মেডিকেল সায়েন্স দ্বারা হয়না তা প্রাণায়াম যোগ দ্বারা হয়

শরীর ফিট তো আপনি হিট। ইয়োগা ( প্রাণায়াম-যোগ ব্যায়াম) করুণ নিজেকে ফিট রাখুন,,,,,নিজের ডাঃ নিজেই হয়ে উঠুন।

যে কাজ মেডিকেল সায়েন্স দ্বারা হয়না তা যোগ দ্বারা হয়। সকল প্যাথি ফেরত রুগীরা  যাচাই করুন।ঔষধ ছাড়াই রোগ ভাল করুন।

‘শরীর ফিট তো আপনি হিট’। আর তাই শরীর ঠিক রাখতে ব্যায়ামের বিকল্প নেই। শারীরিক সুস্থতা বজায় রাখতে ও শরীরের ওজনের ভারসাম্য ঠিক রাখতে ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শরীরের হাড়ের দৃঢ়তা বজায় রাখা, মাংসপেশীর সবলতা এবং অঙ্গ-প্রত্যঙ্গসমূহের স্বাভাবিক চলন ক্ষমতা বজায় রাখতে ব্যায়ামের কোন বিকল্প নেই।

ব্যায়ামের জন্য তেমন কোন বয়সের সীমা নেই। প্রাপ্তবয়স থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত প্রত্যেক ব্যক্তির কমপক্ষে সকাল-সন্ধ্যা ২ বার ব্যায়াম করা প্রয়োজন। এটি দেহ ও মনকে সতেজ ও বলবান রাখে এবং পাশাপাশি শারীরিক সুস্থতায় অবদান রাখে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত ও পরিমিত শারীরিক পরিশ্রমের অভাবে শতকরা ১৭ ভাগ ক্ষেত্রে হৃদরোগ ও ডায়াবেটিস, শতকরা ১২ ভাগ ক্ষেত্রে বৃদ্ধ বয়সে হঠাৎ পড়ে যাওয়া জনিত সমস্যা এবং শতকরা ১০ ভাগ ক্ষেত্রে স্তন ও অন্ত্রের ক্যান্সার দেখা দেয়। যদিও এ নিয়ে রয়েছে বিতর্ক।


ব্যায়ামের উপকারিতা- 

১। শারীরিক ব্যায়াম টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

২। মানবদেহে অক্সিজেনের সরবরাহ বাড়ায়।

৩। রোগ-বালাই কমিয়ে আয়ুষ্কাল বাড়ায় দেয়।

৪। নিয়মিত ব্যায়াম শরীরের চর্বির আধিক্য বা বাড়তি চর্বি কমায়।

৫। যারা উচ্চরক্তচাপে ভোগেন, নিয়মিত ব্যায়াম তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

৬। ব্যায়াম কিছু ক্যানসারের (ক্যানসার কাকেক্সিয়া, ব্রেস্ট ক্যানসার, কোলন ক্যান্সার) ঝুঁকি কমায়।

৭। প্রাত্যহিক ব্যায়াম পেশি সবল করে।

৮। যারা দীর্ঘসময় ধরে মাংশপেশি ও সন্ধি বা হাড়ের ব্যথায় ভোগেন, ব্যায়াম দ্বারা সেই ব্যথা নিয়ন্ত্রণ করতে পারেন।

৯। হৃদরোগ বা হৃৎপিণ্ড ও রক্তনালীর অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে।

১০। ভাইরাসের আক্রমণ থেকে দেহকে সুরক্ষিত করে।

১১। মানসিক অবস্থার উন্নতি করে চাপ ও মন-মরা ভাব দূর করে।

১২। স্মরণ শক্তির বাড়ায়।

বিশেষজ্ঞরা সবসময়ই পরামর্শ দেন নিয়মিত ব্যায়াম করার জন্য। ব্যায়ামের ফলে শারীরিক দুর্বলতা হ্রাস পায় এবং ব্যায়াম ভালো ঘুম হতে সহায়তা করে। এছাড়াও নিয়মিত ব্যায়াম করার ফলে মানসিক চাপ অনেকাংশেই কমে আসে।


চিকিৎসা ও সুবিধা বন্চিত মানুষের মুখে হাসি ফোটাতে

আসুন হাতে হাত রাখি একসাথে,,,।


বাংলায় যোগের জগৎ এ ডাক্তার কামরুল ইসলাম মনার নাম অতি সুপরিচিত।  তিনি নিরলসভাবে দেশের মানুষ কে নীরোগ রাখতে যোগ ব্যায়ামে আসক্ত করতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশের মানুষ কে নীরোগ রাখতে  ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর আয়োজনে ভেড়ামারা উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় প্রতিদিন সকাল ৬ টা হতে সকাল ৭ টা পর্যন্ত  উপজেলা অডিটোরিয়াম হল রুমে দক্ষ পুরুষ মহিলা দ্বারা যোগের ফ্রী ক্লাস নিয়মিত চলছে। আপনারা স্ব-পরিবারে আমন্ত্রিত। 


১০০ বছর বৃদ্ধ হতে না চাইলে যোগ করুন, চির সবুজ থাকুন। 

যোগ সম্পর্কে জানতে,  চিকিৎসা সেবা নিতে এবং প্রাণায়াম প্রশিক্ষণ নিতে ০১৭১২-২৭৬৭৫৩

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.