Header Ads

Breaking News
recent

কোন দালাল কে নয়, আপনার সমস্যায় আপনি সরাসরি থানায় চলে আসুন

কোন দালাল কে নয়, আপনার সমস্যায় আপনি সরাসরি থানায় চলে আসুন

                                  -- ওসি রফিকুল ইসলাম 

কোন দালাল কে নয়, আপনার সমস্যায় আপনি সরাসরি থানায় চলে আসুন


ভেড়ামারা থানার নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর আমন্ত্রণে আজ বেলা ১১টা থানার নবাগত ২ কর্মকর্তার সাথে  ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। কোন দালাল কে নয়, আপনার সমস্যা আপনি সরাসরি থানায় চলে আসুন। আমি আপনাদেরই একজন, আপনাদেরই সেবক হয়ে কাজ করতে চাই!  থানায় দালালদের কোন জায়গা নেই,  আমি দালাল মুক্ত থানাসহ আপামর সকল শ্রেণি পেশার মানুষের জন্য কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আপামর সকল শ্রেণি পেশার মানুষের জন্য আমার সেবার দরজা ২৪ ঘন্টা খোলা।


 আপনাদের সেবাদানের জন্য এসেছি। আপনাদের সবার সহযোগিতা পেলে ভেড়ামারা উপজেলা  নতুন রুপে সাজাতে মাদক, ইভটিজিং,  সন্রাশ, বিভিন্ন  অপরাধ নিয়ন্ত্রণে  নিরন্তর চেষ্টার কোন ত্রুটি থাকবেনা। আমি আপনাদেরই একজন। আপনাদের কাছের মানুষ হয়েই কাজ করতে চাই। 


তার সুন্দর চিন্তা চেতনা কে সাধুবাদ জানিয়ে তিনি ও কাছের মানুষ হয়ে সেবা দানের মধ্যে দিয়ে আমাদেরই একজন হয়ে সবার অন্তর জয় করবেন এই প্রত্যাশায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.